মোংলা থেকে মো. নূর আলমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ঘরে উঠছেন মোংলার ১৪০টি পরিবার। আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে দেয়া এই ঘরে উঠবেন তারা। ২৫ এপ্রিল সোমবার বেলা ১১ টায় ইউএনও অফিসে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।
তিনি বলেন, উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাকড়ঢোন এলাকায় নির্মিত হচ্ছে ঘরগুলো। বেশির ভাগ ঘরেরই কাজ প্রায় সম্পন্ন হয়েছে। পৌরসভার শেষ সীমান্তে ও উপজেলার চাঁদপাই এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের মাঝে আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী বঙ্গবন্ধু চ্যানেলের পাড়ে দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে তোলা হয়েছে আধুনিক এ ঘরগুলো। সেখানকার পরিবেশ দেখে যে কেউই ভাববেন এটি কোন রিসোর্টই হবে। এখানে ঘরের পাশাপাশি খোলা জায়গা ও পুকুর রয়েছে। রয়েছে ক্ষেত ও ফসল চাষের মাঠও। নতুন এ ঘরে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগও। প্রত্যেক পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর ও জমির কাগজপত্র বুঝিয়ে দেয়া হবে। তৃতীয় পর্যায়ের এ ঘরগুলো পূর্বের দুই দফায় দেয়া ঘরের চেয়ে মজবুত এবং ব্যয়বহুলও। এবারের প্রতিটি ঘরে ব্যয় হয়েছে ২ লাখ ৪৯ হাজার টাকা। এর আগে প্রতিটিতে ব্যয় ছিলো ১ লাখ ৯০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, অত্যন্ত সুন্দর একটি পরিবেশে এ ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ঘর নির্মাণে মানসম্মত সামগ্রী ব্যবহার করা হয়েছে, যাতে খুব টেকসই হয়। কাজ শেষ পর্যায়ে উপকারভোগীরা নতুন এ ঘরেই ঈদ করতে পারবেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, সার্ভেয়ার গোলাম মোর্শেদ বাবলু, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু এবং মোংলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডয়ার সাংবাদিকবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments