রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥বরিশালের বানারীপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও বেঞ্চ বিতরণ করা হয়েছে। ১২ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক । এসময় তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর,উপজেলা ফ্যাসিলেটেটর সুশান্ত কুমার বিশ্বাস,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নলশ্রী জালিছ মাহমুদিয়া মাদরাসার সভাপতি আবুল কালাম বালী,বানারীপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাওসার হোসেন,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন ফকির,যুবলীগ নেতা মহসিন রেজা ও তপু খান,পৌর কাউন্সিলর সুমন খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ঠিকাদার সুমন হোসেন মোল্লা,যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান সোহাগ প্রমুখ। এসময় কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধানগণের কাছে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ১০ টি কম্পিউটার কম্পিউটার ও ২০৫ সেট বেঞ্চ তুলে দেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments