ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- আইয়ান টি-২০ ১৬ দলীয় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর গতকাল শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আইয়ান কিংস ৪ উইকেটে আইকন একাডেমিকে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়েছে। টসে জিতে আইয়ান কিংস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে আইকন একাডেমি নির্ধরিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে। পরে, আইয়ান কিংস ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আইয়ান কিংস এর খেলোয়াড় প্রভাত। খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাজিব ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান গ্রুপ ইন্ডাস্ট্রিজ এর পরিচালক মোহাম্মদ জহিরউদ্দিন রাজিব ভূঁইয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, বাজার বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মনির হাসান টিটো, যুবলীগ নেতা এসকে মিজানুর রহমান, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস প্রমুখ। খেলা পরিচালনা করেন মোঃ মিলন ও আব্দুল করিম। আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখী হবে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি লায়ন্স ও আইকন টাইগার্স।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments