ডেস্ক রিপোর্ট: সম্প্রতি, এফবিসিসিআই -এর পাওয়ার, এনার্জি ও ইউটিলিটি সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে আবারও মনোনীত হয়েছেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বিগত বছরগুলোতে দেশের বেসরকারি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এ সংগঠন। এফবিসিসিআই -এর পাওয়ার, এনার্জি ও ইউটিলিটি সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে হুমায়ুন রশিদ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন গতিশীল রাখতে কাজ করবেন।
এ ব্যাপারে হুমায়ুন রশিদ বলেন, `আমাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেয়ায় আমি অত্যন্ত আনন্দিত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো শনাক্ত ও মোকাবিলা করার ক্ষেত্রে আমি আমার দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করব। কমিটির সম্মানিত অন্যান্য সদস্যদের সাথে নিয়ে আমরা এ খাতের প্রবৃদ্ধি নিশ্চিত করতে টেকসই সমাধান খুঁজে বের করতে আমাদের উদ্যোগ বরাবরের মতই অব্যাহত রাখব।‘
এনার্জি এবং পাওয়ার সম্পর্কিত পণ্য ও সেবা বাণিজ্য, উৎপাদন ও ডিসট্রিবিউশনের ক্ষেত্রে ৪০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে হুমায়ুন রশিদের। তিনি এর আগে ২০২১-২০২৩ মেয়াদে এফবিসিসিআই’র পাওয়ার, এনার্জি ও ইউটিলিটিস সম্পর্কিত স্থায়ী কমিটির নেতৃত্ব দিয়েছেন। এবারও চেয়ারম্যান নিসেবে মনোনীত হওয়ার মাধ্যমে তিনি টানা দ্বিতীয়বারের মতো ২০২৩-২০২৫ মেয়াদে এ কমিটির নেতৃত্বদান করবেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments