হাইকমিশনে আগুন দেয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ: মির্জা ফকরুল

প্রকাশ : 03 Dec 2024
হাইকমিশনে আগুন দেয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ: মির্জা ফকরুল

ডেস্ক রিপোর্ট:  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে “ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (০৩ ডিসেম্বর ২০২৪) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলেন,  "হিন্দু সংঘর্ষ সমিতি" নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্ব-পরিকল্পিত বলে ধারণা হয়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।

 

তিনি বলেন, ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে-ঘৃণার ব্যবহার - উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে।

 

আমরা আশা করবো যে, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন ও বিগত ফ্যাসিষ্ট আওয়ামী শাসনকালে যে সকল নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন।”

সম্পর্কিত খবর

;