কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন রাতে উপকুলে আঘাত হানে প্রলয়Ľরী ভয়াল ঘুর্ণিঝড়। এতে ক্ষয়-ক্ষতির পাশাপাশি প্রান কাড়ে ১০ লাখ মানুষের। ঘর-বাড়ি-ফসলসহ সম্পদ হানি হয় শত সহ¯্র কোটি টাকা। সমস্ত খালবিল নদী নালায় ছিল লাশের মিছিল। ভয়াল এই দিনের কথা স্মরন করতে গেলে আজো আৎকে ওঠে অনেকে। তাই এই দিনটি উপকূল দিবস হিসেবে সরকাররি ভাবে ঘোষনা করার দাবি করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগর পাড়ের মানুষেরা।
জলবায়ু-বিপন্ন উপকূলবাসীর সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবি জোরালো হোক স্লোগানকে সামনে রেখে ৭০এর১২ নভেম্বর প্রলয়Ľরী ভয়াল ঘুর্ণিঝড়ে প্রয়াত ব্যক্তিদের স্মরনে কুয়ায়াকাটায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে স্থানীয় রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজশেন রিও নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজশন রিও’র নির্বাহী পরিচালক মো.সাইদুর রহমান,সাংবাদিক আনোয়ার হোসনে আনু, হোসাইন আমির, মো.জহিরুল ইসলাম মিরন প্রমুখ। তারা এই দিনটিকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষনা করার দাবি জানান।
সভা শেষে ১৯৭০ সালের ঘূর্নিঝড়ে নিহতদের রুহের মাগফরোত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments