নাটোর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই দেশ নায়ক তারেক রহমানকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আজকের বাংলাদেশ যদি নিরাপদ হয়, আগামীর বাংলাদেশ নিরাপদ হবে, আমাদের সন্তানদের ভবিষ্যত নিরাপদ হবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ গড়ার জন্য সচেতন থাকতে হবে। এজন্য সুষ্ঠু ভোটের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে, সেই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক যাতে হয় সেটা নিশ্চিত করতে হব।
শনিবার (১৫ মার্চ) বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুতুল এসব কথা বলেন।
পুতুল আরো বলেন ,সম্প্রতি দেশে ধর্ষণ বেড়ে গেছে। মাগুরা মেয়েটি শুধু একা না, সারাদেশে এমন বহু মেয়ে আছে। যা মিডিয়া কাভারেজ না পাওয়ায় আমরা কেউ জানতে পারছি না। যতদিন পর্যন্ত এসব ধর্ষকদের শাস্তি না হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদের কাছে (অন্তর্বর্তী সরকার) আহ্বান জানাতে চায়, বিচারহীনতার যে সংস্কৃতি দেশে বিরাজ করছে সেখান থেকে উত্তরণের জন্য দ্রুত পদক্ষেপ নিন।
অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেন, গত ১৫ বছর স্বৈরশাসক বাংলাদেশের মানুষকে শোষণ করেছে। দেশের মানুষ ফুঁসে ওঠে একটি অভ্যুত্থান করেছেন। ছাত্ররা সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সামনের সারি থেকে। যেই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে, সেই বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হবে। এটা কারও একার পক্ষে সম্ভব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। বিএনপি দেশের সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments