কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ।। পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ঘূর্নিঝড় দুর্গত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের সভা কক্ষে অনুষ্ঠানিভাবে এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র পরিবর্তন প্রকল্পের আওতায় উপজেলার নীলগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ১৬ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ন কবির, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হাবিবুল্লাহ রানা, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো.বাবুল মিয়া প্রমূখ। বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ প্রকল্পের প্রোগ্রাম অফিসার সিলভেস্টার মিখায়েল মধু।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার পায়েল দাস বালেন, জলবায়ুর পরিবর্তনের এবং ঘূর্ণিঝড়ের আঘাতে কলাপাড়া উপজেলার মানুষের পেশায় বিরূপ প্রভাবের কারণে বিকল্প জীবিকায়নের লক্ষ্যে হতদরিদ্র ও ক্ষতিগ্রস্থ ১৬ টি পরিবারের চাহিদা অনুসারে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান হয়েছে। এছাড়া ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্থ অসহায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। তাদের এ কর্মক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments