স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পবিত্র ঈদুল আযহার পূর্বেই গণমাধ্যম, তৈরি পোশাক শিল্প এবং বেসরকারি সকল বিভাগের কর্মীদের বকেয়া বেতন সহ ঈদ বোনাস পরিশোধ করতে অনুরোধ করছি। ঈদের আনন্দ যেন সবার পরিবারে উৎসবমূখর হয়ে ওঠে সেজন্য দাত্বিশীলদের আন্তরিক হতে হবে।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর সামনে পবিত্র ঈদুল আযহা সমাগত। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেরই বাড়িতে ফিরতে হয়। পশু কোরবানী ও প্রিয়জনদের উপহার দিতে ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত খরচ করতে হয় সকলকে। এমন বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া আছে। একারণে অনেকেই ধার-দেনায় জর্জরিত। তাই পবিত্র ঈদুল আযহার পূর্বে গণমাধ্যম, তৈরি পোশাক শিল্পসহ সকল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন ও বোনাস সহ সকল পাওনা পরিশোধ জরুরি । বেতন ও বোনাস হচ্ছে কর্মজীবি মানুষের অধিকার। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments