স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আহ্বানে আজ (৩ জানুয়ারি ২০২৫) বিকেল ৩টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘ঢাকা সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
সমাবেশে পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকার, বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
জুলাই-আগস্ট হত্যাকান্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, গণতান্ত্রিক ধারা সমুন্নত রেখে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, নিত্যপণ্যের দাম কমানো, জান-মালের নিরাপত্তা, শ্রমিক-মেহনতি মানুষের ন্যায্য দাবি পূরণসহ শোষণ-বৈষম্যমুক্ত দেশ গড়া ও মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্যের ওপর আক্রমণ রুখে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪’র গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে এই সমাবেশের আহবান করা হয়েছে।
সমাবেশ শেষে মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments