কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে সাজানো হয়েছে নতুন সাজে। সৈকত জুড়ে শোভা পাচ্ছে রংঙ্গিন পতাকা, ব্যানার আর ফেস্টুন। সাজিয়ে তোলা হয়েছে আবাসিক হোটেল মোটেলগুলো। আর সৈকতে বেঞ্চ ও ছাতায় শোভা পাচ্ছে নতুনত্বের শোভা। সোমবার বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনের লক্ষ্যে এমন রপে ফিরেছে কুয়াকাটার সকত। তবে করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পর্যটন দিবস পালন করেছে জেলা প্রশাসন।
এ দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার বেলা এগারোটায় জেলা প্রশাসনের আয়োজনে পর্যটন হলিডে হোমস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় বিভিনś সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি পর্যটন নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সৈকত ঘেষা ট্যুরিজম পার্কে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামীলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। এর আগে আকাশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ দিবসটির শুভ সুচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারি পুলিশ সুপার মো. আব্দুল খালেক, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লবসহ হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশস, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা(টোয়াক), ট্যুর গাইড এসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, জেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস জাকজমক পূর্ন ভাবে উদযাপন করা হয়েছে। তবে প্রশাসনের প্রতি তিনি সুন্দর রুপে কুয়াকাটাকে সাজানোর আহবান জানিয়েছেন।
কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার বলেন, সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। শুধু পর্যটন মৌসুম নয়। এখন সারা দেশের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা উনśত হওয়ায় পর্যকদের পদভারে মুখরিত থাকে কুয়াকাটার সৈকত। তাই বিশ্ব পর্যটক দিবসে কুয়াকাটাকে সুন্দর রূপে সাজানোর দাবি জানিয়েছেন তিনি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments