কামরুজ্জামান শাহীন.ভোলা॥ ভোলায় গত ৩১ জুলাই পুলিশ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা-কর্মী।
জামির সংক্রান্ত শুনানি নিয়ে রোববার (৭ জুলাই) দুপুরে হাইকোর্টের বিচারপতি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের দ্বৈত বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
ভোলা জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান ও ভোলা জেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস এ তথ্য নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল আদালতে জামিনের পক্ষে শুনানি করেন। এসময় আদালতে একাধিক বিএনপি পন্থী আইজীবীরা উপস্থিত ছিলেন।
এ মামলায় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বিএনপির সকল নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেন। আগামী ছয় সপ্তাহের মধ্যে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
উলেøখ্য- গত ৩১ জুলাই রোজ রোববার জ্বালানি তেল,গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দেন। এতে পুলিশ-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দল কর্মী আব্দুর রহিম নিহত হন। পুলিশ ওই ঘটনায় ভোলা জেলা বিএনপির সভাপতি/ সম্পাদকসহ প্রায় ৪ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments