ডেস্ক রিপোর্ট: সবাইকে পীছনে ফেলে ডি’অর জিতলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। প্যারিসের থিয়েখ দু শাতেলে ব্যালন ডি’অর অনুষ্ঠানে চওড়া গালে হাসলেন।
এ নিয়ে সপ্তমবারের মতো ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ –এর পুরস্কারটি নিজের করে নিলেন ফুটবলের আর্জেন্টাইন তারকা। এ পুরস্কার জয়ে মেসির পেছনেই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবস্থান।
দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার পুরস্কারটি জিতেছেন ম্যানইউ তারকা সিআর সেভেন। এখনও খেলছেন এমন ফুটবলারদের মধ্যে পুরস্কারটি আর জিতেছেন কেবল ৩৬ বছর বয়সি লুকা মদ্রিচ, একবার ২০১৮ সালে।
আর ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত পুরস্কারটি টানা জিতেছেন মেসি। এরপর ২০১৫ ও ২০১৯ সালেও জেতেন।
গত বছর করোনাভাইরাস মহামারির কারণে এ পুরস্কার দেওয়া হয়নি।
এবার ফের ব্যালন ডি’অর নিচের শো-কেসে জমা করলেন ফুটবলের আর্জেন্টাইন জাদুকর।
ব্যালন ডি’অর হাতে নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত মেসি।
প্যারিসে সোমবার রাতের সেই জমকালো অনুষ্ঠানে মেসি বলেন, এখানে আবার আসতে পারাটা অবিশ্বাস্য। দুই বছর আগেও ভেবেছিলাম এবারই শেষ। কোপা আমেরিকা জয়ই চাবিকাঠি।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments