জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগকে ৬৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে সরকার ও রাজনীতি বিভাগ।
বুধবার (১৫ জুন) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার মমিনুল ইসলামকে হারায় সরকার ও রাজনীতি বিভাগ। তবে আরেক ওপেনার মুন্নার দায়িত্বশীল ব্যাটিং ও হুমায়ুন কবির জয়ের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে নির্ধারিত ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে তারা। ম্যাচে ৩৭ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেন ব্যাটিং অলরাউন্ডার জয়।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ। সরকার ও রাজনীতি বিভাগের আগুনঝরা বোলিংয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৬ রান করতে সক্ষম হয় তারা। ফলে ৬৬ রানের বিশাল জয় পায় গতবারের রানার্সআপ সরকার ও রাজনীতি বিভাগ।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় নিজেদের ম্যাচগুলোতে জয়ের পর হাস্যরসাত্মক নিউজ শিরোনামের কারনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments