উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে স্কুলের খেলার মাঠ দখল করে একমাস ধরে ফার্নিচারের ব্যবসা চালাচ্ছে এক অসাধু ব্যবসায়ী। উপজেলার দঃ ওটরা আহম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ফার্নিচারের ব্যবসা চালাচ্ছে পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের অসাধু ব্যবসায়ী অলিউল হোসেন। এ ব্যপারে ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী জাকির হাওলাদার ও ফারুক হোসেন বলেন আমরা মালিকের হুকুমে এক মাস ধরে কাজ করছি। অভিযুক্ত অলিউল বলেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য শামসুদ্দিন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটুর অনুমতি নিয়ে স্কুল মাঠে ফার্নিচারের ব্যবসা করছি। প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান বিষয়টি আমার জানা নেই বলে এড়িয়ে যান। জাহিদুল ইসলাম লিটু জানান স্কুল বন্ধ থাকায় আমি তাকে ব্যবসা করা জন্য সুযোগ করে দিয়েছি। তবে বতর্মানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় ৩/৪ দিনের মধ্েয তাকে অন্যত্র চলে যেতে বলেছি। ম্যানেজিং কমিটির সভাপতি এম.এ মালেক জানান বিষয়টি জানতে পেরে দ্রুত ফার্নিচারের দোকান সড়িয়ে নেয়ার জন্য বলা হয়েছে। তিনি আরো বলেন প্রধান শিক্ষকের এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিৎ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম জানান বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিকে প্রধান শিক্ষকের দায়ীত্ব অবহেলার কারনে সরকারি আইনকে উপেক্ষা করে স্কুলের খেলার মাঠ দখল করে অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফার্নিচারের ব্যবসা চালাচ্ছে বলে ক্ষুব্ধ এলাকাবাসী ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments