কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নাঈম (১৩) নামের এক কিশোরকে টাকা চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন করেছে তার চাচা ও চাচিসহ আত্মীয় স্বজনরা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে। ঘন্টার পর ঘন্টা এ নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকের বিবেকেই নাড়া দেয়। পুলিশ এ ঘটনায় সোমবার রাতে বশার নামের এজনকে আটক করেছে। নাঈম এলেমপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
ওই কিশোরের স্বজনেরা জানান, নাঈমের মা একজন মানসিক ভারসাম্যহীন এবং বাবা অসুস্থ্য। ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ওই মাদ্রাসা শিÿার্থীকে পুর্ব শত্রæতার জের ধরে এমন নিষ্ঠুর নির্যাতন চলানো হয় বলে অভিযোগ তাদের।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ভিকটিমের পিতা বাদি হয়ে এ ঘটনায় চার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। এর মধ্যে বশার নামের এজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments