ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ আর গনতন্ত্র একসাথে চলতে পারে না মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালে ২৫ জানুয়ারী শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ-সহ সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছে আর জিয়াউর রহমান বাকশাল নিষিদ্ধ করে বহদলীয় গনতান্ত্রিক রাজনীতি অবমুক্ত করে আওয়ামী লীগের পুনঃজীবন দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার অবদানকে যারা অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখন্ডতায় বিশ্বাস করে না। কেননা জিয়াউর রহমান পাকিস্থান সেনাবাহীনি থেকে বিদ্রোহ করে ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দিয়েছেন। তিনি একজন সেক্টর কমান্ডার হিসাবে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতার সূর্যোদয় ঘটিয়েছেন।
ডাঃ ইরান বলেন, আওয়ামী লীগ গনতান্ত্রিক চর্চা করতে ভয় পায়। তারা একদলীয় বাকশালী বাকশালী কায়দায় ২০০৯ সালে মঈন-ফখরুদ্দিনের সাথে চক্রান্ত করে ক্ষমতা কুক্ষিগত করেছেন। গনতন্ত্র ও ভোটাধিকার হরন করে দেশের অর্থসম্পদ পাচার ও লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংসস্তুপে পরিনত করেছে। আইন শৃংখলা বাহীনি ও প্রশাসনকে দলীয় বাহিনী হিসাবে তৌরি করে মৌলিক মানবাধিকার হরন করেছে। তাই দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।
তিনি আজ (বুধবার) দুপুরে ৮৫/১ নয়াপলন্টনস্থ কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টি উদ্যোগে শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের ৪০ তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন।
সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিন লেবার পার্টির সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির, আবদুর রহমান খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি তরিকুল ইসলাম সাদী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন ও ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments