ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৯ টায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আম্রকাননে অমর একুশে বইমেলার প্রাঙ্গণে সকল ময়লা আবর্জনা কুড়িয়ে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। এসময় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সব সময় শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সুস্থ রাখার জন্য কাজ করে আসছে। অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় গত তিনদিন ধরে আমরা লক্ষ্য করছি যে মেলার মাঠটি ময়লা আবর্জনায় ভরপুর হয়ে আছে। ছাত্রলীগের কর্মীরা আজ নিজ উদ্যোগে মেলার এই মাঠ সম্পূর্ণ পরিষ্কার করেছে যার কারণে এখন মেলায় প্রবেশ করলে অন্যরকম এক পরিবেশ মনে হবে। আজ বিশ্ববিদ্যালয়ের হল, অনুষদ এবং অন্যান্য ছাত্রলীগের কর্মীরা যারা সহযোগিতা করেছে তাদের এই কাজ আমি অনন্য এক ঘটনা মনে করি। এইসময় তিনি মেলায় ছাত্রলীগের স্টলে সবাইকে আসার আহ্বান জানান।
সবশেষে, ৭ দিনব্যাপী চলমান এই বইমেলার এখন পর্যন্ত সকল আবর্জনাগুলো একত্র করে পোড়ানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments