বগুড়ায় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায়
বগুড়া অফিস: আজ ২৪ জানুয়ারি শনিবার দুপুর ১২টায় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন,
আল্লাহ তাআলা আমাদের সরকার গঠনের সুযোগ দিলে-
বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।
গাইবান্ধা ও বগুড়াবাসীর দাবি অনুযায়ী আমরা দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করব।
বিগত সাড়ে ১৫ বছরে সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা দেশে এনে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নখাতে ব্যয় করা হবে।
এমন সিস্টেম ডেভেলপ করা হবে চোরেরা আর চুরি করতে পারবে না। রাষ্ট্রের টাকা রাষ্ট্রীয়খাতেই ব্যয় করা হবে ইনশাআল্লাহ।
দেশের জনগণ সাক্ষী জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করে না। আমাদের হাত পবিত্র। এই পবিত্র হাত দিয়েই আমাদের প্রতিশ্রুত সকল ওয়াদা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
মা বোনদের জীবন আমাদের জীবনের চাইতেও বেশি পবিত্র। তাদের জন্য আমরা নিরাপদ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments