ভোলা প্রতিনিধি॥ ভোলায় ২ কেজি গাঁজাসহ মো. সবুজ (২৫) ও মো. সালাউদ্দিন (৩৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে ভোলা পৌরসভা ৬ নং ওয়ার্ডের চরবাজার কর্ণফুলী হাউজের সামনে পাকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত সবুজ বোরহানউদ্দিন থানার বড়মানিকা ইউনিয়নের উত্তর কোড়ালিয়া গ্রামের মন্নান মিয়ার ছেলে ও সালাউদ্দিন একই এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছেন সবুজ ও সালাউদ্দিন দু’জন মাদক কারবারী।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌরসভা ৬ নং ওয়ার্ডের চরবাজার এলাকায় অভিযান চালিয়ে কর্ণফুলী হাউজের সামনে পাকা সড়কের উপর মো. সবুজ ও মো. সালাউদ্দিন নামের দুই যুবকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments