উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মা ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে একমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের খেয়াঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী। উপজেলা নির্বাহী অফিস সূত্র জানাযায়, গতকাল মঙ্গলবার সকালে পরমানন্দসাহা গ্রামের জেলে মোঃ মামুন বেপারী এবং ০৪ অক্টোবর রাতে চথলবাড়ী গ্রামের মোঃ খোকনকে মা ইলিশ ধরার সময় নিষিদ্ধ জাল সহ গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০০০ মিটার জাল জব্দ করা হয়েছে। পুলিশ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী মামুন ও খোকনকে এক মাস করে কারাদ- দিয়ে বরিশাল জেল হাজতে প্রেরণ করেছে। এসময় তাদের কাছ থেকে ২০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমাণ আদলত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল পাল, এ.এস,আই প্রদীপ ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) জয়দেব চক্রবর্তী জানান, প্রাথমিক ভাবে সকল জেলেকে সর্তক করার জন্য এক মাস করে কারাদ- দিয়েছি। পরবর্তীতে কোন জেলেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে নদীতে দেখতে পেলে তার বিরুদ্ধে কঠোর হতে বাধ্য হবো বলে হুশিয়ারী দেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments