স্টাফ রিপোর্টার: অন্তর্বতীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টার শপথের পর দপ্তর বন্টন ও পুনঃবন্টন করা হয়েছে।
আজকের শপথ গ্রহণকারী নতুন উপদেষ্টার মধ্যে মাহফুজ আলমকে কোন দপ্ত দেওয়া হয়নি।
ব্যবসায়ি সেখ বশির উদ্দিনকে দেওয়া হয়েছে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে সাংস্কৃতিক মন্ত্রণালয় দেয়া হয়।
প্রধান উপদেষ্টার অধীনে রাখা হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ।
এছাড়া দপ্তর পুনঃবন্টনে পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ড. সালেহ উদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাপন অধ্যাপক ড. আসিফ নজরুল, ভূমি মন্ত্রণায় এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় হাসান আরিফ, খাদ্য মন্ত্রণালয় আলী ইমাম মজুমদার, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন।
মন্ত্রী পরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments