ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পশ্চিম উপকূলের উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুত ব্যক্ত করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। তাই দেশের অন্যান্য এলাকার ন্যায় উপক‚লের উন্নয়ন নিশ্চিত করতে চায়। এ কারণে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পানি সমস্যার সমাধানসহ বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ‘হাওড়ের বাঁধ ফসল রক্ষায়, উপক‚লের বাঁধ জীবন রক্ষার জন্য’ -এই বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবে ‘দুর্যোগের ঝুঁকিতে থাকা উপক‚লের উন্নয়ন : প্রয়োজন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ’ শীর্ষক জাতীয়
সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন একশন’ এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপক‚ল
সুরক্ষা আন্দোলন’ আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপক‚ল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। সেমিনারে মূল
বক্তব্য তুলে ধরেন সম্প্রতি দক্ষিণ-পশ্চিম উপক‚ল পরিদর্শন করে আসা নাগরিক প্রতিনিধি দলের নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক
ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। সেমিনারে আলোচনায় অংশ নেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য
মো. আক্তারুজ্জামান বাবু, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, একাত্তর টেলিভিশনের উপ-প্রধান বার্তা সম্পাদক পলাশ
আহসান, নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, ফেইথ
ইন একশনের নির্বাহী পরিচালক নৃপেন ক্সবদ্য, কোস্ট ফাউন্ডেশনের মোস্তফা কামাল আকন্দ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতির
সম্পাদক সাকিলা পারভীন, শহীদ আলীম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সানজিদুল হাসান, ভ‚ক্তভোগী জনগণের পক্ষে খুলনার বাসন্তী
রানী মণ্ডল প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সুন্দরবন ও উপক‚লীয় এলাকাকে ঘিরে পর্যটন ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ
করছে। ইতোমধ্যে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। তবে সুন্দরবন সুরক্ষায় যৌথ নদী কমিশনের মতো ভারতের সঙ্গে যৌথ সুন্দরবন কমিশন
গঠন করা জরুরী।
উপক‚লের উন্নয়নে বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘গ্রাম হবে শহর’ এই কর্মসূচীর আওতায় দেশের সকল গ্রামে পাইপ
লাইনে সুপেয় পানি সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচীর পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের প্রকল্প নেওয়া হয়েছে। পুকুর
সংস্কারসহ অন্যান্য কর্মসূচী নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments