পঞ্চগড় প্রতিনিধি: এ বছরেই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে পঞ্চগড় জেলা শহরের সড়ক জনপদের মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, এ বছরেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। বিএনপির খেলা এখনো দেখেন নাই। আজকে এক মাসের ঘটনায় অনেকে মনে করছে কি ফেলে দিলেন, কি হয়ে গেলেন। ৮০০ টি ভাই, কারো স্বামী কারো সন্তান এখনো ফিরে আসে নাই। বিএনপি নিয়ে কথা বলেন। দেশের জন্য যদি কেউ জীবন দিয়ে থাকেন শহীদ জিয়াউর রহমান তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বেগম জিয়া ৬ টি বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে গেছেন তবু আপোষ করেননি। বেটা কৈ ছিলা? ১৭ বছর নজরে আসে নাই। ৬০ লাখ মামলা। কয়টা মামলা আছে তোমার ৬০ লাখ মামলার আসামী বিএনপি। ঘরে ঘুমাতে পারে নাই।
সভায় প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিশেষ অতিথি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির, বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম , পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments