ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে নারী সমাজের উপরে ধর্মীয় জঙ্গিবাদী তালেবানগোষ্ঠী পরিচালিত সহিংসতা এবং নিপীড়নের বিরুদ্ধে সে দেশের সংগ্রামরত নারী সমাজের প্রতি সংহতি জানাতে আজ ১১ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেল।
সিপিবি নারী সেলের আহ্বায়ক কমরেড লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় নেতা কমরেড হাসান তারিক চৌধুরী, কমরেড লুনা নূর, নারী নেত্রী সীমা দত্ত, আমেনা বেগম, তাহমিনা ইয়াসমিন নীলা, সমাইয়া সেতু। সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন সিপিবি’র কেন্দ্রীয় সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।
সমাবেশে বক্তারা বলেন, আফগানে চলমান সহিংসতা প্রমাণ করে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর তৎপরতা কতটা ভয়াবহ হতে পারে।
বিগত শতকের নারীমুক্তি আন্দোলনের মধ্য দিয়ে যেটুক অগ্রগতি সাধিত হয়েছিল ধর্মীয় জঙ্গিবাদী শরিয়া আইন নারীর শিক্ষার অধিকার, কাজের অধিকার এক সার্বজনীন মানবধিকার কি পরিমাণ ভুলণ্ঠিত হতে পারে আফগানিস্তান তার জ্বলন্ত উদাহরণ যে সাম্রাজ্যবাদ কথায় কথায় মানবধিকার গণতন্ত্রের কথা বলে তালেবানদের প্রতি অকুণ্ঠ সমর্থন তাদের আসল চরিত্র উন্মোচন করেছে।
আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ করছি বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য যেভাবে মরিয়া হয়ে উঠছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং তা বাংলাদেশের মৌলবাদী শক্তিকে উৎসাহিত করবে। এ
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments