ডেস্ক রিপোর্ট: ইতিহাস সৃষ্টি করলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই টেলিস্কোপটি সফলভাবে মহাকাশে যাত্রা শুরু করেছে। বিশ্বের এ যাবতকালের সবচেয়ে বড় মহাকাশ বিষয়ক টেলিস্কোপ এটি। এতে খরচ হয়েছে এক হাজার কোটি ডলার। এই টেলিস্কোপটি দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানা থেকে ইউরোপিয়ান আরিয়ান রকেটে চেপে মহাকাশে যাত্রা করেছে।
বৃটিশ সংবাদমাধ্যমে বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপটি ৩০ বছর ধরে এর নকশা করা হয়েছে। এটি একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রচেষ্টার মধ্যে অন্যতম।
খবর, এই টেলিস্কোপের সক্ষমতার মধ্যে রয়েছে দূরে অবস্থিত গ্রহগুলোর বায়ুমণ্ডল, আবহাওয়া সম্পর্কে অনুসন্ধান। এছাড়া এই টেলিস্কোপ দিয়ে দূরবর্তী নক্ষত্রের পরিবেশ পর্যবেক্ষণ করা যাবে।
চাঁদে অবতরণকারী অ্যাপোলো নভোযানের একজন স্থপতির নামে এই টেলিস্কোপটির নামকরণ করা হয়েছে। এটি হাবল টেলিস্কোপের উত্তরসূরি।
জানা যায়, টেলিস্কোপটি তৈরিতে কাজ করেছে ইউরোপ, আমেরিকা ও কানাডার মহাকাশ গবেষণা সংস্থার প্রকৌশলীরা। অতীতের যে কোনো টেলিস্কোপের থেকে একশ গুণ বেশি শক্তিশালী কারতে দীর্ঘদিন কাজ করেছেন তারা।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments