ময়মনসিংহ অফিস : ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বিএনপি-জামাত শাসনামলে বাংলাদেশকে পাকিস্তানি ধারায় সন্ত্রাসী -জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সে অবস্থার উত্তরণ ঘটিয়ে দেশকে উন্নয়ন অগ্রযাত্রায় পরিচালিত করছেন। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, বাংলাদেশের এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। কোনোভাবেই যাতে সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন বিশেষ করে তরুন সমাজকে সজাগ থাকতে হবে।
প্রতিমন্ত্রী আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২১ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ১০নং গাইবান্ধা ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। তাই বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের মানুষের সেবা করে যেতে হবে।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্য ও অন্যান্য সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments