কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ১২ দিনের ব্যবধানে কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এলো ১২ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সৈকতের ফরেষ্ট ক্যাম্প পয়েন্টে এটিকে স্থানীয়র দেখতে পায়। পরে বনকর্মীরা ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দিয়েছে। তবে ডলফিনটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এর আগে ভেসে আসা মৃত ডলফিনের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছে স্থানীয়রা।
ইউএসএআইডি ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটি’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, চলতি বছর কুয়াকাটা সৈকতে বিভিন্ন প্রজাতির ১৭ টি ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটির মুখে জাল পেঁচানো এবং শরীরের আঘাতের চিহ্ন দেখা গেছে। মৃত্যুর কারন জানা যায়নি। তবে এ নিয়ে গবেষনা করা প্রয়োজন বলে মনে করেন এ গবেষক।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি ইরাবতি ডলফিন। মৃত এ ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে। পরবর্তীতে আর কোন মৃত ডলফিন ভেসে আসলে সেগুলোর খাদ্যপ্রনালী সংগ্রহ করে মৃত্যুর রহস্য উদঘাটনে জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে বলে তিনি জানান।
উল্লেখ্য গত ২১ আগষ্ট সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় একটি ৭ ফুট দৈর্ঘ্যরে মৃত ডলফিন ভেসে আসে। এছাড়া এর আগে মৃত তিমিসহ একাধিক ডলফিন ও শুশুক সাগরের জোয়ারের তোরে কুয়াকাটার সৈকতে ভেসে এসে বিভিন্ন পয়েন্টে আটকা পরে। এগুলোকে মাটি চাপা দেয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments