স্টাফ রিপোটার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড আজহারুল ইসলাম আরজু ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কমরেড শাহরিয়ার মোহাম্মদ ফিরোজের স্মরণে আজ ১০ ফেফ্রুয়ারি সিপিবির কেন্দ্রীয় কমিটির উদ্যেগে শোকসভা অনুষ্ঠিত হয়। পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে শোকসভায় প্রয়াত দু’জন কমরেডের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ, ডা. দিবালোক সিংহ, কাজী সাজ্জাদ জহির চন্দন, মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মজিবর রহমান। সভা পরিচলনা করেন পার্টির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। এ সময় পার্টির সম্পাদকম-লীর সদস্য এ এন রাশেদা ও শাহীন রহমান উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন মুক্তিযোদ্ধা মানিকগঞ্জের গণমানুষের নেতা কমরেড আজহারুল ইসলাম আরজু পার্টির ক্রান্তিকালে তার রাজনীতির প্রতি একনিষ্ঠ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অন্যদিকে সারা পৃথিবীতে যখন সমাজতন্ত্রের বিপর্যয় হয়েছে বলে অপপ্রচার চলছে তখন কমরেড ফিরোজ অত্যন্ত দৃঢ়তার সাথে সমাজতন্ত্রের সংগ্রাম চালিয়ে নিয়ে গেছেন। তারা দুজনেই ছিলেন পার্টির প্রতি গণমানুষের লড়াইয়ের প্রতি নিবেদিত নেতা।
বক্তারা বলেন, আগামী প্রজন্ম পার্টির লাল পতাকাকে দৃঢ়তার সাথে বহন করে এই দুই অবিসংবাদিত নেতার প্রতি সম্মান জানাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, রাজনীতি যখন বিনিয়োগে পরিণত হয়েছে সেই সময়ে কমরেড আরজু ও কমরেড ফিরোজ আদর্শের প্রতি অবিচল থেকে আমৃত্যু লড়াই করে গেছেন। আজীবন এ লড়াইকে জারি রেখে এ নেতার অসম্পূর্ণ কাজকে এগিয়ে নিয়ে তাদের প্রতি সম্মান জানাবো।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments