কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো ব্রকলি চাষে সফল হয়েছে কৃষক কালাম মোড়ল। তার ক্ষেত জুড়েই সবুজ সমাহার। এ অঞ্চলে নতুন ফসল উদ্ভাবন করায় হাসি ফুটেছে ওই কৃষকের মুখে। সঠিক পরিচর্যা ও রোগ বালাই না থাকায় ফলন হয়েছে বাম্পার। উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এই কৃষক তার ৫০ শতক জমিতে ব্রকলি চাষ করে। এতে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। তবে ব্রকলি চাষ লাভজনক। সময় মতো ক্ষেতের ফসল বাজারে বিক্রি করতে পারলে কৃষকরা লাভবান হবে এমটাই জানিয়েছেন ব্রকলি চাষি। এর মধ্যে অনেক কৃষক তার সফলতা দেখে ইতিমধ্যে এ নতুন ফসল চাষে আগ্রহী হয়ে উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রকলি আকার আয়তন ও দেখতে ফুলকপির মত হলেও পাতা ও ফুলগুলো গাঢ় সবুজ। আর চাষের পদ্ধতি বাধা বা ফুলকপির মতোই। লবনাক্ত জমিতে ব্রকলি চাষ করা যায় এমন ধারনাই ছিলোনা এ অঞ্চলের কৃষকদের। তবে এ এলাকায় ব্রকলি তেমন চাহিদা না থাকলেও এটি স্বাস্থ্যের জন্য অত্যান্ত উপকারি এমন কথা বলেছেন অনেকেই।
সফল চাষি কালাম জানান, তাকে অনেকেই বলেছেন লবনাক্ত জমিতে ব্রকলি হবেনা। তাদের কথা উড়িয়ে দিয়ে উপজেলা কৃষি অফিসের পরামর্শে ব্রকলি চাষ করেছেন। এতে তেমন খরচও হয়নি। কৃষি অফিস থেকে প্রথমে বারবারা জাতের বীচ সংগ্রহ করে তা বপন করলে এ থেকে খুব সুন্দর ভাবেই অংঙ্কর হয়। এর পর মাছের ঘেরের পাড়ে প্রায় ২ হাজার চারা রোপন করেন। ভালো ফলন হবে তা তিনি আশা করেননি।
তার সফলতা দেখে একই গ্রামের কৃষক সালাম মিয়া জানান, কল্পনাও করিনি লবনাক্ত জমিতে ব্রকলি চাষ করা যায়। প্রথম বারের মতো কালামের ক্ষেতে ব্রকলির ফলন ভালোই হয়েছে। অপর এক কৃষক শাহিন মিয়া জানান, এবছর তরমুজ চাষ করেছি। আগামীতে আমিও ব্রকলির চাষ করবো।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, কৃষি অফিসের সহায়তায় ব্রকলি চাষে সফল হয়েছেন কালাম মোড়ল। তার দেখাদেখি আরও কোন কৃষক ব্রকলি চাষে আগ্রহী হলে তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা এবং পরামর্শ দেয়া হবে। আশা করছি এ উপজেলায় ব্রকলি চাষের ব্যাপক সস্প্রসারন ঘটবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments