মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলায় সম্ভাব্য ঘূর্ণিঝড় 'মোখা' দুর্যোগের মোকাবেলায় উপজেলা প্রশাাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বৃস্পতিবার বিকালে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
ঊৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ। সভায় প্রধান অতিাথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার । সভায় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার প্রমূখ। সভায় উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ বলেন, মোংলায় মোট ১০৩টি আশ্রয় কেন্দ্র রয়েছে। যেগুলোর সবই স্কুল কাম সাইক্লোন শেল্টার। এর মধ্যে উপজেলার ছয় ইউনিয়নে ৮৪টি আর পৌরসভায় রয়েছে ১৯টি আশ্রয় কেন্দ্র। এখানকার ২ লাখ ২৬ হাজার ৭৫১ জনের মোট জনসংখ্যার বিপরীতে ১০৩টি আশ্রয় কেন্দ্রের ধারণ ক্ষমতা রয়েছে ৬৮ হাজার। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ আরো বলেন, নিম্নচাপ সৃষ্টি হওয়াতে এরইমধ্যে এ উপজেলায় সিপিপির ৬৬টি ইউনিটের প্রায় ১ হাজার ৪ শো স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আগেভাগে সরিয়ে আনা হবে। দুর্গতদের জন্য খাবার মজুদ রাখা হয়েছে। এছাড়া নিম্নচাপের কারণে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। অন্যদিকে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার পক্ষ থেকেও ঘূর্ণিঝড় ”মোখা” মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments