পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘বি’ ইউনিটে বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান; এই ৩ বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছেন। এরমধ্যে বাণিজ্য বিভাগের ১৫ হাজার ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৭৭ জন। কৃতকার্যের হার ৪৫ দশমিক ৩ শতাংশ এবং সর্বোচ মার্ক ৮৬ দশসিক ৫। বিভিন্ন ভুলের কারণে খাতা বাতিল হয়েছে ১৮ জনের।
বিজ্ঞান বিভাগের ১১ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ১ হাজার ৩০০ জন। কৃতকার্যের হার ১১.৫ শতাংশ এবং সর্বোচ্চ মার্ক ৭২। খাতা বাতিল হয়েছে ২৮ জনের। এছাড়া, মানবিক বিভাগের ৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ল হয়েছে ১ হাজার ২৫৭ জন। কৃতকার্যের হার ১৬ দশমিক ৭ শতাংশ এবং সর্বোচ্চ মার্ক ৭৬ দশমিক ৫। খাতা বাতিল হয়েছে ১৭ টি।
এ সময়ং অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবির, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা, সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments