কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার মনপুরায় ৪ কেজি গাঁজাসহ মো. শাহআলম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫) আগস্ট বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ ৭ নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন মো. রাজীবের চায়ের দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. শাহআলম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গৌরীপুর জিলাংতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খলিফাবাড়ীর মৃত হাজী নায়েব আলী ছেলে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার বিকাল পৌনে ৫টার দিকে মনপুরা থানার এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমান, এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন, এসআই (নিরস্ত্র) লিটন হালদার ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ ৭নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন মো. রাজিবের চায়ের দোকান এলাকায় অভিযান পরিচালনা কওে ৪ কেজি গাঁজা সহ মো. শাহআলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments