স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি তা রক্ষা করবো। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ, মূল লক্ষ্য জনগণের সেবা করা। সকলের সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো নির্মূল করা হবে এবং যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে।
আজ মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ও প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী সরকার পরিচালনায় কাজ করবো। মানুষের যে সমস্যা ছিল সরকার সেই সব সমস্যা নিয়ে কাজ করবে। কৃষকের সমস্যা মেহনতি মানুষের সমস্যা, কর্মজীবী নারীদের সমস্যা, বেকার সমস্যাসহ অন্যান্য সমস্যা নিয়ে কাজ করবে সরকার।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি যতটা খারাপ ভাবা হচ্ছে ততটা না। এছাড়া, মব কালচারও থাকবে না, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে। সর্বোপরি আমাদের ওপর প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো। সব কিছুর ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments