স্টাফ রিপোটার: ঈদ উল আযহাকে কেন্দ্র করে কোরবানীর পশুর হাট-ফুটপাত দখল এবং দুর্ঘটনামুক্ত পথের জন্য করণীয় শীর্ষক প্রতিবেদন পাঠ ও সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত রাখতে সেভ দ্য রোডের ১০ সুপারিশ আমলে নিলে অসংখ্য মানুষ সড়কপথ দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাবে। আর তা না হলে কোরবানীর অবৈধ পশুর হাট বাড়াবে ভোগান্তি, থাকবে চরম যানজট। উত্তরণে প্রয়োজন সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ এবং আইনের প্রয়োগ। ১ জুলাই বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানার লিখিত প্রতিবেদনে আরো বলা হয়- মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করা পদ্মা সেতু উদ্বোধনের মাত্র ৩ দিনের ব্যবধানে নির্মম পথ দুর্ঘটনায় আমাদের ৩ জন নাগরিকের এ মৃত্যুতে আমরা শোকাহত। এখানে বলে রাখা প্রয়োজন যে, বাইকারদের বেপরোয়া গতির কারণে কর্তৃপক্ষ পদ্মা সেতুতে বাইক নিষিদ্ধ করেছে সাময়িক সময়ের জন্য, কিন্তু তারা পদক্ষেপ নিতে পারতো কঠোর শাস্তি ও জরিমানার; তা না করে এমন পদক্ষেপে বিক্ষিপ্ত হয়ে উঠেছে ৩৭ লক্ষ ৫২ হাজার নিবন্ধিত মোটর সাইকেল-এর মালিক; যারা ভ্যাট-ট্যাক্সসহ বিভিন্নভাবে বাংলাদেশ সরকারের রাজস্বকে সমৃদ্ধ করছে। সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments