বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ ২৩ অক্টোবর রবিবার দুপুরে বুয়েটের কাউন্সিল ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর পক্ষে প্রতিষ্ঠানটির মাননীয় চেয়ারম্যান জনাব শাহ্ মো. ইমদাদুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বুয়েটের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য এবং বিসিআইসি এর চেয়ারম্যান মহোদয় তাঁদের বক্তব্যে বুয়েট এবং বিসিআইসি-কে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের কথা তুলে ধরে ইন্ডাস্ট্রি এবং একাডেমীয়ার মধ্যে যোগাযোগ প্রতিবন্ধকতা দূর করার উপর গুরুত্ব আরোপ করেন।
স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার।
এই চুক্তির মাধ্যমে বুয়েট ও বিসিআইসি যৌথভাবে সার, কাগজ, রাসায়নিক পদার্থ, সিমেন্ট, গ্যাাস, সিরামিক, বিল্ডিং ম্যাটেরিয়ালস ইত্যাদি বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এবং বিসিআইসিকে সকল প্রকার কারিগরি সহায়তা প্রদান করবে বুয়েট।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের অনুষদের ডিনবৃন্দ এবং বিসিআইসি এর পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments