মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেনকে স্বশরীরে তলব করেছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক এম এম হুমায়ুন কবীর রোববার এই আদেশ দিয়েছেন।
বিজ্ঞ আদালত আদেশে বলেছেন, মামলা নং- সি.আর-৪৬৭/২০২১ (নবাবগঞ্জ) ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারার একটি মামলায় এ বছরের ৪ আগস্টের ১২ নং আদেশ, মামলার আরজি, পূর্ববর্তি আদেশনামা ও নথি পর্যালোচনা করে দেখা যায় এ বছরের ৫ জুন আসামী অহিদুল ইসলাম রহিদুলের প্রতি ওয়ারেন্ট ইস্যুর আদেশ হলে ১৯ জুন ৪৬১নং স্মারকমূলে ওয়ারেন্ট তামিলের জন্য প্রসেস ইস্যু করা হয়েছে।
এরপর হতে অদ্যসহ কয়েকটি ধার্য্য তারিখ অতিবাহিত হয়। অর্থাৎ প্রায় দুই মাস অধিককাল সময় পেরিয়ে গেলেও পুঠিয়া থানার ওসি এই মামলার ওয়ারেন্ট তামিল রিপোর্ট দাখিল করেননি বা কি কারনে ওয়ারেন্ট তামিল রিপোর্ট দাখিল করা সম্ভব হচ্ছে না সে বিষয়েও কোন ব্যাখ্যা প্রদান করেননি বা সে সংক্রান্তে লিখিত ভাবে বিজ্ঞ আদালতে কারণ দর্শাননি। যা আদালতের আদেশ অমান্যের অবমাননার সামিল।
এমতাবস্থায় কেন পুঠিয়া থানার ওসি’র বিরুদ্ধে আদালতের আদেশ পালন না করার জন্য বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবেনা সে মর্মে আগামী ধার্য তারিখে স্বশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য পুঠিয়া থানার ওসিকে নির্দেশ প্রদান করা হলো।
উপরন্ত তাকে আগামী ধার্য তারিখে ওয়ারেন্ট তামিল দাখিলেরও নির্দেশ প্রদান করা হলো। এই আদেশের অনুলিপি পুঠিয়া থানার ওসি বরাবর প্রেরণ করার আদেশও দিয়েছেন বিজ্ঞ আদালত।
এছাড়াও আগামী ২৪ আগস্ট পুঠিয়া থানার ওসিকে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোসহ ওয়ারেন্ট তামিল রিপোর্ট দাখিলের জন্য দিন ধার্য করে আদেশ দিয়েছেন আদালত।আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী রেঞ্জ ডিআইজি, রাজশাহীর পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ও পুঠিয়া থানার ওসিকে প্রেরণ করেছেন আদালত।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments