উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা ওয়াপদা বায়তুল নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ধর্মীয় বিধি বিধান মেনে চল্লে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরো বলেন, সমাজকে সুষ্ঠু ও সুন্দর ভাবে গড়ে তুলতে হলে কুরআন ও হাদিস মেনে চলতে হবে। তাহলেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। ১৭ জানুয়ারী শুক্রবার রাতে মাওলানা মোঃ আল আমিন বিন হাসেমের সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে তাফসির করেন বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ধর্মীয় আলোচক আলহাজ্ব হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম। বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করেন, হযরত মাওলানা রবিউল ইসলাম, আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাদের, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আমির হোসেন। তাফসিরুল কুরআন মাহফিল শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া মোনাজাত করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments