নড়াইল প্রতিসিধি॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে ও দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বিএনপির ৩১ দফা বাস্তবায়ন জরুরি। ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা ও তার দোসররা দেশের সকল সেক্টরে দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। দেশের সর্বস্ব লুটে দেশটাকে নিঃস্ব করে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়েছে।
নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথমপর্বে বিশাল এক গণজমায়েতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এবং আগামীতে বিএনপি'র নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
রোববার (১৬ ফেব্রয়ারি) সকাল ১১টায় নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান।
সম্মেলনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগাঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
বিএনপির এ কাউন্সিল ঘিরে নড়াইলে উৎসবমুখর পরিবেশের সৃষ্ঠি হয়। প্রার্থীদের ব্যানার ফেষ্টুনে ছেয়ে যায় শহরের অলিগলি ও প্রধান সড়ক। দ্বি-বার্ষিক এ কাউন্সিলে জেলার মোট ৭টি ইউনিটের ৭০৭জন কাউন্সিলর নেতা নির্বাচনে সরাসারি ভোট দেন। জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে মোট ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments