ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিষ্ফোরণে আহত স্বামী-স্ত্রী মারা গেছেন। রবিবার (২৪ এপ্রিল) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম (৩০) ও স্ত্রী খাদিজা আক্তার (২৫) মারা যান। এই ঘটনায় তাদের দুই বছরের মেয়ে ফাতেমার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
এর আগে বুধবার (২০ এপ্রিল) রাত রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন ওই তিনজন। তাদের পরিবার দাবি করছেন, এই বিস্ফোরণ ফ্রিজের কম্প্রেসার থেকে হয়েছে। তবে পুলিশ ও তিতাস গ্যাস জানিয়েছে, ফ্রিজের কম্প্রেসার নয় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী রাত চারটা ও স্বামী ভোর ছয়টার দিকে মারা যান।’
আব্দুল করিমের শরীরে ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিলো। আর তার স্ত্রী খাদিজা আক্তার দগ্ধ হয়েছিলেন ৯৫ শতাংশ। আর তাদের মেয়ের শরীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments