ডেস্ক রিপোর্ট: ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ খরা কাটিয়ে নিজেদের জার্সিতে নতুন তারকা যোগ করেছে আর্জেন্টিনা। আর ৩৬ বছর পর শিরোপা জেতা একটি দেশের উদযাপন যে বাঁধভাঙা হবে সেটা সবাই জানে। শুধু সেই দেশই নয় এই উদযাপন খেলোয়াড়দেরও।
ট্রফি নিয়ে দেশে ফিরে সেই ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন মেসি। শেয়ার করেছিলেন সেই ছবিও। মোটকথা প্রতিটা খেলোয়াড় থেকে সমর্থক সবাই নিজের মতো করে উদযাপন করছেন নিজদের এই সাফল্য।
এবার সেই স্রোতে গা ভাসালেন ফাইনালে গোল করা আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। নিজের হাটুতে বিশ্বকাপ ট্রফি এবং তিনটা স্টারসহ অসাধারণ ট্যাটু করে ফেলেছেন ডি মারিয়া।
নিজের ভেরিভায়েড ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই। পোস্টে তিনি ট্যাটু করা হাঁটুর ছবি দিয়ে লেখেন, অনন্তকালের জন্য এই ট্যাটু করলাম। ট্যাটু আঁকিয়ের বিষয়ে তিনি বলেন, তুমি কোপা আমেরিকা কাপ জেতার পর বলেছিলে আরেক পা ফাঁকা থাক। এবার সেটা পুরণ হলো। এর আগে, কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর ডি মারিয়া তার বাম হাঁটুতে কোপা আমেরিকার ট্রফির ট্যাটু করান।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments