বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই কৃষকের প্রকৃত মুক্তি আসবে
স্টাফ রিপোর্টার: কৃষকের তেভাগা আন্দোলন ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী কমরেড ইলা মিত্র-এর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তৃতা করেন পার্টির সাবেক সভাপতি, প্রেসিডিয়াম সদস্য কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মো: শাহ আলম, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এ্যাড. এস এম এ সবুর, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান। সভা সঞ্চালনা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবিদ হোসেন।
নেতৃবৃন্দ বলেন, তেভাগা আন্দোলন ছিলো মূলত শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লব। কৃষকদের তেভাগা কায়েম হলেও এখনো কৃষকের মুক্তি মেলেনি। তেভাগা আন্দোলনের সময়কালে লড়াইটা ছিলো জমিদার ভূস্বামী জোতদারের বিরুদ্ধে। এখন কৃষকের লড়াই বহুমাত্রিক। পুঁজিবাদী সমাজ কাঠামোয় পূঁজির মালিক, কৃষি উপকরণের উৎপাদক বহুজাতিক কোম্পানি, বাজার সিন্ডিকেটের একচেটিয়া বানিজ্য কৃষকদের নিঃস্ব করে দিচ্ছে।
নেতৃবৃন্দ আরো বলেন, দুঃশাসন হটিয়ে বাম-গণতান্ত্রিক শক্তি রাষ্ট্রক্ষমতায় গিয়েই বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো গড়ে তুলে কৃষকের প্রকৃত মুক্তি আসবে। নেতৃবৃন্দ বৈষম্যহীন রাস্ট্র কাঠামো গড়ে তোলার জন্য বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করার জন্য আহ্বান জানান।
কমরেড ইলা মিত্রের জন্মশতবর্ষের আলোচনা সভার শুরুতে গণসংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীবৃন্দ।কমরেড ইলা মিত্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা দক্ষিণ কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা জেলা কমিটি, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আজ জন্মশতবর্ষ অনুষ্ঠান পালন করে। আগামী ৩১ অক্টোবর ইলা মিত্রের পৈতৃক ভূমি ঝিনাইদহের শৈলকূপায় জন্মশতবর্ষ পালিত হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments