বগুড়া অফিস মধ্যরাতের সময় হলেও নেতাকে একনজর দেখতে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে ঢল নামে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের। নওগাঁয় জনসভা শেষ করে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত গভীর হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় পৌঁছান। সময়ের সীমাবদ্ধতা উপেক্ষা করেই সেখানে আয়োজন করা হয় নির্বাচনি জনসভা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, বগুড়ার মানুষের কাছে নতুন করে বলার খুব বেশি কিছু নেই। তবে আসন্ন নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ জেলার ন্যায্য অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। তবে সেই অধিকার আদায়ের সময় যেন অন্য কোনো অঞ্চলের মানুষের অধিকার ক্ষুণ্ন না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।
বক্তব্যের একপর্যায়ে নিজের রাজনৈতিক জীবনের ব্যক্তিগত দিক তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, রাজনীতির কঠিন সময়ে তার পাশে থেকে সবচেয়ে বড় সহায়তা দিয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। তার ভাষায়, দীর্ঘ সময় রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকা সম্ভব হয়েছে স্ত্রীর সহযোগিতার কারণেই।
উত্তরাঞ্চল সফরের শুরু থেকেই তারেক রহমানের সঙ্গে রয়েছেন জুবাইদা রহমান। প্রচার কার্যক্রম থেকে শুরু করে জনসভার মঞ্চ—সব জায়গাতেই তাদের একসঙ্গে দেখা গেছে।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, বগুড়াবাসী যদি মানসিক শক্তি ও সমর্থন নিয়ে তার পাশে থাকে, তবে আগামী দিনে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।
২০০১ থেকে ২০০৬ সালের সময়কাল এবং বর্তমান বাস্তবতা তুলনা করে তিনি আরও বলেন, এবার শুধু নিজের এলাকার কথা ভাবলেই হবে না। বগুড়াকে সামনে রেখে পুরো দেশের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিতে হবে।
এর আগে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি পর্যবেক্ষক দল জনসভাস্থল পরিদর্শন করে। মধ্যরাতের এই সমাবেশে মানুষের উপস্থিতি মাঠ ছাড়িয়ে আশপাশের কয়েক কিলোমিটার সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments