কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভিজিডি চাল বিতরনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে কেরালকাতা ইউনিয়ন পরিষদের হলরুমের সামনে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স, ম মোরশেদ আলী (ভিপি মমোরশেদ) এই ভিজিডি ভাতা ভোগীদের মধ্যে এই চাল বিতরণের উদ্বোধন করেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন-কেরালকাতা ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম, ইউপি সদস্য মোশাররফ হোসেন, মুজিবুর রহমান, শিমুল, মিজানুর, সাহাজুল, মোস্তফা কামাল, শহিদুল, রফিকুল ইসলাম ডিটু, মোতাহার রহমান সুপার, সংরক্ষিত মহিলা সদস্য সোনিয়া লাইলা নার্গিস, কোহিনুর বেগম, ও মনোয়ারা বেগম। ২৩৩ জন ভিজিডি ভাতা ভোগীদের মধ্যে বিনামূল্যে চাউল বিতরণ উদ্বোধনকালে চেয়ারম্যান ভিপি মোরশেদ বলেন- অসহায় হতদরিদ্র পরিবারেরের মহিলাদের নামে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা বাঙলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। তিনি গরীব বান্ধব ও কৃষি বান্ধব সরকার। তিনি আলোচনা এক পর্যায়ে বাংলাদেশের সবারই বেতন ভাতা বৃদ্ধি হয়েছে উল্লেখ করে বলেন চেয়ারম্যান মেম্বারদের সৎ থেকে জনগরের সেবা দেওয়ার জন্য সবার পাশাপাশি চেয়ারম্যান ও মেম্বারদের ভাতা বৃদ্ধি করা একান্ত দাবী জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments