রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ভগ্নিপতির লাশ দেখে ফেরার পথে পিকআপ গাড়ির চাপায় মাহমুদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল সোমবার বেলা সোয়া ১১টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত রবেদ আলী হাওলাদারের স্ত্রী মাহমুদা বেগম তার মেয়ে পারভীন (৪০) ও বোন শাহনাজকে (৫০) নিয়ে ওই দিন সকালে বানারীপাড়ার বেতাল গ্রামে ভগ্নিপতির লাশ দাফন শেষে বন্দর বাজার থেকে অটোবাইকে সীমান্তবর্তী ঝালকাঠির বড় একসাড়া পাড়া গ্রামে ছোট বোনের (শাহনাজ) বাড়ি যাচ্ছিলেন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল (চৌয়ারীপাড়া) নামক স্থানে পৌঁছলে তাদের অটোবাইকের সঙ্গে বিপরীত দিক বরিশাল থেকে আসা পাইপবাহী পিকআপ গাড়ির ধাক্কা লাগলে মাহমুদা বেগম, তার মেয়ে পারভীন ও বোন শাহনাজ অটোবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় ডান দিকে রাস্তায় পড়ে যাওয়া মাহমুদা বেগমের মাথা পিকআপ গাড়ির চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন পিকআপ গাড়িটি ও এর চালক রাকিববে আটক করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাহমুদা বেগমের লাশ উদ্ধার ও রাকিবকে পিকআপসহ আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ্সএম মাসুদ আলম চৌধুরী জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments