ইবিতে রবীন্দ্র জন্মজয়ন্তীর আয়োজনে ‘বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ’

প্রকাশ : 12 May 2024
ইবিতে রবীন্দ্র জন্মজয়ন্তীর আয়োজনে ‘বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ’

ইবি প্রতিনিধি।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে। কবিগুরুর জন্মদিনের চারদিন পর এই উৎসবের আয়োজন করেছে ‘বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ’।

রবিবার (১২ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারীতে এই উৎসবের আয়োজন করে সংগঠনটি।

এসময় অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.মিয়া মোঃ রাসিদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মোঃ সরওয়ার মুর্শেদ, সহযোগী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন জাহিদ ও প্রদীপ কুমার অধিকারী সহ প্রায় শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে সুরাইয়া সুলতানা তৃষা ও তারিফ মেহমুদ চৌধুরীর সঞ্চালনায় এসময় রবীন্দ্রনাথের স্মৃতিচারণায় আলোচনাসভা, নাচ, আবৃত্তি ও নাটক আয়োজন করে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ।

কবিগুরু রবীন্দ্রনাথের গল্প, কবিতা, উপন্যাসের পোশাক, সাজসজ্জা বর্তমান সময়ে বাঙালির মনে দাগ কেটে তা সংস্কৃতির অবিচ্ছেদ অংশ হয়ে আছে। তাইতো জন্মজয়ন্তীতে রঙ বাংলাদেশ সর্বদাই শ্রদ্ধাভরে স্মরণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে।

সম্পর্কিত খবর

;