ডেস্ক রিপোর্ট: “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ০১ জন সক্রিয় সদস্য ১) শুভ ওরফে হৃদয় (২০)’কে ০৮ জুলাই রাতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-২। উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি চাপাতি।
মঙ্গলবার ০৮ জুলাই রাতে র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারীরা ছিনতাই করার উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র্যাব-২ এর আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ০১ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য ০২ জন ঘটনাস্থল হতে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আসামির কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ০১ টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, ও চাঁদাবাজি করে আসছিল। তারা উক্ত স্থানে ছিনতাই করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল মর্মে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামি আরো জানায় যে, তারা চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। উল্লেখ্য যে, ইতোমধ্যে গ্রেপ্তারকৃত আসামি শুভ ওরফে হৃদয় (২০) এর প্রকাশ্যে চাপাতি নিয়ে একটি ভিডিও সংবাদ মাধ্যমে প্রচারিত হয় যা এলাকায় আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি করে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments