বশেমুরবিপ্রবি প্রতিনিধি: জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহের সঞ্চালনায় উপাচার্য ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন। প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মোঃ রাশেদুজ্জামান।
প্রধান আলোচক অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, বঙ্গবন্ধুর আজীবন লাালিত স্বপ্ন ছিল বাঙালি জাতির আত্মমর্যাদার পরিচয় ঘটুক। তিনি এ জাতির আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন সাহসী, অসাম্প্রদায়িক ও বিজ্ঞান মনষ্ক ও দুরদর্শী। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার মাধ্যমে এদেশ মৌলবাদী চেতনার দিকে ধাবিত হয়। তিনি তরুণ প্রজন্মকে জাতির পিতা ও তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শকে রোল মডেল হিসেবে গ্রহণ করার আহবান জানান।
আলোচনা সভার প্রধান অতিথি জনাব শেখ কবির হোসেন বলেন, ভালবাসা দিয়ে যে একটি দেশ জয় করা যায় সেটা বঙ্গবন্ধু দেখিয়েছিলেন। এদেশ গঠনে প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তিনি দেশে ফিরে এসে মাত্র ১৫ দিনের মধ্যে শাসনতন্ত্র দিয়েছেন। সাম্রাজ্যবাদীরা ও এদেশের দোসররা বঙ্গবন্ধুর আদর্শে ভীত হয়ে পড়ে এবং ষড়যন্ত্র করে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, একটি দেশের জাতির পিতাকে হত্যা করা যায়, কিন্তু একটি দেশ বা জাতির পিতার আদর্শকে হত্যা করা যায় না। তিনি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ করেন। তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments