সবার জন্য রেশন চালুর দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

প্রকাশ : 05 Apr 2023
সবার জন্য রেশন চালুর দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোটার: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ৫ দফা দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করেছে আজ ৫ এপ্রিল বুধবার। স্মারকলিপি পেশের পূর্বে দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের উদ্যোগে পল্টন মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে ও সদস্য জয়দীপ ভট্টাচার্যে্যর পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত, কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রাজু আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ার ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। সভার শুরুতেই বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানো হয়। ব্যবসায়ী, দোকান কর্মচারি, পণ্য পরিবহনের কাজে যুক্ত শ্রমিকসহ ক্ষতিগ্রস্ত সকলকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়। একইসাথে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের দাবি জানানো হয়।

সম্পর্কিত খবর

;