সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট সদর উপজেলার মোগলাও ইউনিয়নের একটি ঝোপ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সমর আলী (৬৫) একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের পীরেরগাঁও গ্রামের এক ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত সমর আলী পেশায় ছাগল ব্যবসায়ী। ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে রাতের আঁধারে তাকে খুন করা হতে পারে বলে ধারণা পুলিশের।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) সন্ধ্যা বেলা স্থানীয় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়েন সমর আলী। তারপর তিনি ব্যবসায়িক কাজে বের হন। এসময় তার সাথে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা ছিল। এরপর তাকে আর খোঁরেজ পাওয়া যায়নি।
বুধবার দুপুরে ঝোপরে মধ্যে সমর আলীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে যাওয়া জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার দে বলেন, নিহতের ডান কাঁধে জখম রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments